
চাকরি হোক কিংবা বেকার, বর্তমান সময়ে সকলেই চাই তাদের নিজের একটি ব্যবসা দার করতে।কেননা মূল্য বৃদ্ধির বাজারে, ইনকাম না থাকা বা অল্প ইনকাম থাকা একেবারেই সাধারণ চাহিদাও পূরণ করতে পারে না। তাই বর্তমানে অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছেন। আজকের এই প্রতিবেদনে এমন কয়েকটি ব্যবসা নিয়ে আলোচনা করব বা আইডিয়া দিতে যাচ্ছি, যা ৫০০০ টাকা থেকে শুরু করতে পারেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ডিজিটাল যুগে এমন বহু ব্যবসা রয়েছে যেখানে বড় দোকান, অফিস বা বিশাল বিনিয়োগের প্রয়োজন পরে না। দক্ষতা আর সৃজনশীলতাই এখানে মূল পুঁজি হিসেবে কাজ করে। বিশেষ করে বেকার, গৃহবধূ, চাকরিজীবী কিংবা পড়াশোনারত যুবকদের জন্য এই ব্যবসাগুলি হতে পারে আত্মনির্ভর হওয়ার চমৎকার উদ্যোগ।
তাহলে দেরি না করে আজ জেনে নিন মাত্র ৫ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে শুরু করা যায় এমন ১৫টি দুর্দান্ত ব্যবসার আইডিয়া সম্পর্কে-
১) অনলাইন টিউশন বা শিক্ষকতা
বর্তমানে যুগে অনলাইন শিক্ষার বাজার দ্রুত বেড়েই চলেছে। যদি অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, কম্পিউটার বা অন্য কোনও বিষয়ে আপনার ভালো দক্ষতা থাকে, তাহলে অনলাইন ক্লাস শুরু করতে পারেন।
কী কী লাগবে?
- স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটার
- ইন্টারনেট সংযোগ
- হেডফোন
- নোটস বা স্টাডি মেটেরিয়াল
বিনিয়োগ: ২,০০০–৫,০০০ টাকা বা তার কমও
আয়: মাসে ১০,০০০-৫০,০০০ টাকা পর্যন্ত ( বেশিও হতে পারে)
বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল বা অনলাইন কোর্স তৈরি করেও আয় করা সম্ভব।
২) হোম ফুড ডেলিভারি ব্যবসা
আপনি যদি রান্না করতে ভালোবাসেন, এই ব্যবসা ভালো লাভ দিতে পারে। বিশেষ করে অফিস এলাকা, মেস, কলেজের আশেপাশে এর চাহিদা প্রচুর থেকে থাকে।
শুরু করতে লাগবে:
- রান্নার উপকরণ সমূহ
- ফুড প্যাকেজিং সরঞ্জাম
- WhatsApp/ Facebook প্রচার করতে হবে
বিনিয়োগ: ৫,০০০-১০,০০০ টাকা (তবে আপনার ব্যবসার বিস্তার অনুসারে পরিবর্তন হতে পারে)
৩) অনলাইন বেকারি
কেক হোক বা কুকিজ কিংবা কাপকেক—অনলাইন বেকারির এখন বিশাল বাজার গোটা দেশে।
কেন লাভজনক?
- কম পুঁজি লাগে
- অর্ডার ভিত্তিক কাজ করতে হয়
- জন্মদিন/অনুষ্ঠানে বড় চাহিদা থাকে
শুরুর বাজেট: ৭,০০০-১০,০০০ টাকা মধ্যে হলেও যথেষ্ট
Instagram ও Facebook কিংবা অন্যান্য প্লাটফর্মে প্রচার করে সহজে কাস্টমার পাওয়া যায়।
৪) ফলের রস বা জুস কর্নার
গরমকালে ছোট জুস স্টল বা কিয়স্ক বেশ লাভজনক হয়ে থাকে।
কি লাগবে?
- ব্লেন্ডার
- ফল
- ডিসপোজেবল কাপ
- ছোট স্টল
বিনিয়োগ: ৫,০০০-৮,০০০ টাকা মধ্যে হয়ে যায়
এই ব্যবসায় লোকেশন ভালো হলে ভালো আয় হবে।
আরও পড়ুন:
নাগরিকত্ব নিয়মে পরিবর্তন! OCI কার্ড পেতে নয়া নিয়ম জারি সরকারের – OCI Card Application Process 2026৫) ট্রাভেল বুকিং এজেন্সি
অল্প পুঁজিতে বাস-ট্রেন-ফ্লাইট টিকিট বুকিং সার্ভিস শুরু করতে পারেন। এই ব্যবসার চাহিদা বেড়েই চলেছে।
প্রয়োজন:
- মোবাইল/কম্পিউটার দরকার
- ইন্টারনেট পরিষেবা
- ট্রাভেল পোর্টালে রেজিস্ট্রেশন
বিনিয়োগ: ৫,০০০ টাকার মধ্যেই সম্ভব এই ব্যবসা।
কমিশন ভিত্তিক ভালো আয় হয়ে থাকে।
৬) ট্যুর গাইড বা ট্যুর প্ল্যানিং
যারা ভ্রমণ ভালোবাসলে এটাও ব্যবসা হতে পারে। তবে যে সমস্ত এলাকায় ভ্রমণের জায়গা রয়েছে সেই জায়গায় এই ব্যবসা করা খুবই সহজ।
যেভাবে শুরু করবেন:
- ছোট ট্যুর প্যাকেজ বানাতে হবে
- সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে
- গ্রুপ ট্যুর আয়োজন করতে হবে
প্রায় বিনিয়োগ ছাড়াই এই কাজ শুরু করা যায়।
৭) কাস্টমাইজড গয়না তৈরি
হ্যান্ডমেড জুয়েলারির অনলাইন বাজার এখন বিশাল চাহিদা রয়েছে। বাড়ি থেকে শুরু করতে পারেন
উপকরণ:
- বিডস
- সুতো
- স্টোন
- ডিজাইনিং টুল
বিনিয়োগ: ৩,০০০-৫,০০০ টাকা হলেই যথেষ্ট
অনলাইনে বিক্রি করলে লাভ বেশি হওয়ার সম্ভাবনা ।
৮) হস্তশিল্প সামগ্রী বিক্রি
গ্রামীণ শিল্পীদের তৈরি জিনিস সংগ্রহ করে অনলাইনে বিক্রি করতে পারেন। এই ব্যবসা বিশেষ করে গ্রামীন এলাকায় বসবাসকারীদের জন্য বেশি উপযোগী।
যেমন—
- শোপিস
- হোম ডেকর
- হ্যান্ডক্রাফ্ট
- উপহার সামগ্রী
কম পুঁজিতে উচ্চ লাভ হওয়ার সম্ভাবনা।
৯) দর্জির কাজ
সেলাই জানলে বাড়ি থেকেই ব্যবসা শুরু সম্ভব। এতেও এখন ভালো লাভ হয়।
কাজের সুযোগ:
- ব্লাউজ তৈরি
- পেটিকোট
- কাস্টম ড্রেস তৈরি
- অল্টারেশন
বিনিয়োগ: ১০ হাজারের মধ্যেই শুরু করতে পারেন।
১০) বিউটি সার্ভিস
হোম সার্ভিস বিউটিশিয়ান এখন জনপ্রিয় একটি কাজ। একটি ছোট কোর্স করে ব্যবসা দার করাতে পারেন।
সার্ভিস:
- ফেসিয়াল করা
- ওয়্যাক্সিং
- ম্যানিকিউর
- পার্লার সার্ভিস দেওয়া
বিনিয়োগ: ৫,০০০-১০,০০০ টাকার মধ্যে সম্ভব। বড় কথা হলো এর চাহিদা সারা বছর থাকে।
১১) মেকআপ আর্টিস্ট
বিয়ে হোক বা পার্টি, অনুষ্ঠান—সব জায়গায় প্রয়োজন ব্যাপক।শুরুতে বেসিক কিট কিনে কাজ শুরু করা যায়। আসতে আসতে বড় কিছু করা সম্ভব
আয়: প্রতি বুকিং ২,০০০-১০,০০০ টাকা আয় সম্ভব।
১২) নাচ, গান বা আঁকার স্কুল
নিজের দক্ষতাকে ব্যবসায় পরিণত করতে পারেন।
ঘরে বসেই সম্ভব :
- ড্রইং ক্লাস
- ডান্স ক্লাস
- মিউজিক টিউশন
প্রায় বিনা পুঁজিতে শুরু সম্ভব। বর্তমানে চাহিদা বাড়ছে।
১৩) বিদেশি ভাষা শিক্ষা
ইংরেজি ছাড়াও জাপানি, জার্মান, ফ্রেঞ্চ শেখানোর বাজার বেড়েই চলেছে ।
এখন অনলাইনেও শেখানো যায়।কম খরচে ভালো আয়ের সুযোগ তৈরি হবে।
১৪) ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিং
লেখালেখি ভালো লাগলে এটাই হতে পারে সেরা ব্যবসা। বর্তমানে চাহিদা বাড়ঋে
কোথায় কাজ পাবেন?
- Freelancing platform
- Blog writing
- SEO content
- Social media content
প্রায় বিনা পুঁজিতে শুরু করা সম্ভব ।
১৫) ইউটিউব চ্যানেল
বর্তমানে ঘরে বসে আয়ের অন্যতম জনপ্রিয় উপায়। বর্তমানের সবথেকে ট্রেন্ডিং রয়েছে এই ব্যবসা।
শুধু চ্যানেল খুলে ভিডিও বানাতে পারেন: যেমন
- শিক্ষা
- রান্না
- ট্রাভেল
- টেক
- ভ্লগ
- অন্যান্য
মোবাইল দিয়েই শুরু করা সম্ভব। পরে ক্যামেরা নিতে পারেন।
কম পুঁজিতে ব্যবসা শুরুর আগে মাথায় রাখতে হবে
১) নিজের দক্ষতা বুঝে ব্যবসা বেছে নেওয়া উচিত
যেটা পারেন, সেটাই শুরু করতে পারেন, অন্যথায় সফল নাও হতে পারেন।
২) ছোট থেকে শুরু করতে হয়
শুরুর দিকে বড় বিনিয়োগ করবেন না। ছোট থেকে শুরু করা ভালো।
৩) অনলাইন মার্কেটিং শিখা ভালো
Facebook, WhatsApp, Instagram ব্যবহার করতে শিখুন, প্রচার করুন।
৪) গ্রাহক পরিষেবা ভালো রাখুন
ভালো সার্ভিসই ব্যবসা বড় করে তোলে তাই পরিষেবা ঠিক রাখতে হবে।
৫) লাভ পুনরায় বিনিয়োগ করতে হবে
ধীরে ধীরে ব্যবসা বাড়াতে হলে লাভ ফের বিনিয়োগ করতে হয়।
একথা ব্যবসা শুরু করতে সবসময় বড় পুঁজির প্রয়োজন হয় না। অনেক সফল উদ্যোক্তার শুরু হয়েছে খুব সামান্য পুঁজি দিয়ে। টাকা নশ, শুধু দরকার সঠিক আইডিয়া, ধৈর্য এবং নিয়মিত পরিশ্রম।
তাই মাত্র ৫ হাজার টাকা দিয়েও আজ থেকেই শুরু হতে পারে আপনার স্বনির্ভর হওয়ার নতুন পথ। বেকারত্ব বৃদ্ধির মধ্যে চাকরির অপেক্ষা না করে ছোট উদ্যোগই ভবিষ্যতে বড় ব্যবসায় রূপ নিতে পারে। তাই বসে না থেকে আজকে থেকে শুরু করেন।

দীর্ঘ ৪ বছর ধরে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছি। লেখালেখির পাশাপাশি তিনি ভিডিও কন্টেন্টের মাধ্যমেও বহু মানুষের কাছে শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক খবর পৌঁছে দিতে সক্ষম হয়েছি। চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষের প্রতিদিনের দরকারি খবর, স্কিম এবং ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কাজ করাই আমার মূল আগ্রহ। খবরের সত্যতা এবং সহজবোধ্য উপস্থাপনই আমার কন্টেন্টের মূল বৈশিষ্ট্য। ধন্যবাদ!