বর্তমানে ৬০০০ টাকা অনেকের কাছে ছোট অঙ্ক মনে হতে পারে, কিন্তু বহু মানুষের জন্য এই টাকা সংসার চালানোর বড় ভরসা হয়ে দাড়িয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অনেক যোগ্য সাধারণ মানুষ এখনও এই টাকার সুবিধা পাচ্ছেন না—কারণ অনেকে আবেদন করেননি, বা অনেকে আবেদন করেও ছোট ভুলে আটকে গিয়েছে। তবে সমস্যা নেই, এখন ঠিক সেখানেই এসেছে নতুন সুযোগ।
PM Kisan Samman Nidhi-তে ফের নতুন আবেদন শুরু হয়েছে। অনেকেই ভাবছেন—এখন আবেদন করলে কি পরের কিস্তি থেকে টাকা পাওয়া সম্ভব ? উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেদনের শেষের দিকে এমন একটা বিষয় বলব, যেটা না জানলে আবেদন করেও টাকা আটকে যেতে পারে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক –
একনজরে দেখে নেওয়া যাক
| বিষয় বস্তু | বিস্তারিত তথ্য |
|---|---|
| প্রকল্পের নাম কি | প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি |
| আর্থিক সহায়তার পরিমান | বছরে ₹6000 টাকা |
| কিস্তি সংখ্যা | ৩ কিস্তিতে |
| সম্ভাব্য পরের কিস্তি | জুলাই (২৩তম কিস্তি) |
| আবেদন মাধ্যম | অনলাইন / CSC মাধ্যমে |
| আবেদন ফি | অনলাইনে ফ্রি, CSC-তে সার্ভিস চার্জ হতে পারে |
| দরকারি নথি | Aadhaar, Bank, জমির নথি |
| অফিসিয়াল পোর্টাল | PM Kisan Portal থেকে |
PM Kisan-এ ৬০০০ টাকা পাবেন কীভাবে?
অনেকেই জানি, এই প্রকল্পে বছরে মোট ৬০০০ টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে কীভাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক
সাধারণত—
- বছরে ৩ কিস্তিতে দেওয়া হয়
- প্রতি কিস্তি ₹2000 টাকা
- DBT-এর মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হয়
ঠিক এই কারণেই প্রকল্পটি এত জনপ্রিয় হয়ে উঠেছে।
আবেদন করতে যোগ্যতা?
প্রথমত যোগ্য কৃষকরাই আবেদন করতে পারেন।
পাশাপাশি কী যোগ্যতা
- ক্ষুদ্র কৃষক
- প্রান্তিক কৃষক
- যোগ্য জমির মালিক কৃষক হওয়া চাই
তবে যোগ্যতা যাচাই করে আবেদন করাই ভালো।
২৩তম কিস্তি কবে আসতে পারে?
অনেকের এখন একটাই প্রশ্ন। ২৩তম কিস্তির টাকা কবে নাগাদ একাউন্টে পাবেন। সূত্র অনুযায়ী জানা যায়, জুলাই মাসে ২৩তম কিস্তি আসতে পারে বলে আলোচনা চলছে সরকারি মহলে।
আর এখানেই গুরুত্বপূর্ণ বিষয় হল—এখন আবেদন করলে আগামী কিস্তি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাহলে চটজলদি আবেদন করুন।
কেন এখন আবেদন নিয়ে এত আলোচনা?
কারণ নতুন করে অনেক কৃষকের নাম যুক্ত হওয়ার কথা ইতিমধ্যে উঠে এসেছে। যদিও আগে অনেক অযোগ্য নাম বাদ গিয়েছিল। এখন নতুন নিবন্ধনে সুযোগ আরও বাড়ছে। এটাই সকলের মধ্যে ফের আগ্রহ বাড়াচ্ছে।
আরও পড়ুন:
নাগরিকত্ব নিয়মে পরিবর্তন! OCI কার্ড পেতে নয়া নিয়ম জারি সরকারের – OCI Card Application Process 2026অনলাইনে আবেদন করবেন কীভাবে?
আবেদনের প্রক্রিয়া খুব জটিল নয়। কিন্তু ধাপগুলো ঠিকমতো পূরণ করতে হবে। চলুন ধাপে ধাপে বিস্তারিত দেখে নেওয়া যাক
Step 1
অফিসিয়াল পোর্টালে যেতে হবে ( PM Kishan)।
এরপর Corner সেকশনে যেতে হবে।
Step 2
এরপর New Farmer Registration-এ ক্লিক করতে হবে। এখান থেকেই আবেদন শুরু হয়ে যাবে ।
Step 3
এর জরুরি তথ্য দিতে হবে—
- Aadhaar Number
- Mobile Number
- OTP Verification
এখানে নাম mismatch যেন না হয় তা লক্ষ্য রাখতে হবে।
Step 4
তার ফর্ম পূরণ করা শুরু করতে হবে। যা লাগতে পারে—
- ব্যক্তিগত তথ্য পূরণ
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- জমির তথ্য পূরণ
এখানে ভুল সবচেয়ে বেশি হয়ে থাকে তাই সতর্ক থাকবেন।
Step 5
শেষল সব তথ্য চেক করে Submit করতে পারেন। তবে আবেদন নম্বর সেভ রাখতে পারেন ভবিষ্যতের জন্য।
CSC থেকেও আবেদন করা যায়
যদি অনলাইনে না করতে পারেন— তাহলে অন্য মাধ্যমে বা CSC (Common Service Center)-এ গিয়েও আবেদন সম্ভব।
তবে সঙ্গে রাখতে হবে যেগুলি—
- আধার
- Bank details
- জমির নথি
অনেক জায়গায় e-KYC-ও করে দেয় তাই সবকিছু লক্ষ্য রাখবেন।
e-KYC কেন এত গুরুত্বপূর্ণ?
এই অংশটাই অনেকে অবহেলা করে থাকেন অনেকেই। কিন্তু এটিই বড় সমস্যা । সাধারনত e-KYC না থাকলে কিস্তি আটকে যেতে পারে।তাই অনেকে eligible হয়েও টাকা পান না। অবশ্যই লক্ষ্য রাখবেন।
কী কী ভুলে আবেদন আটকে যায়?
সবচেয়ে common ভুল যা হয়ে থাকে—
- Aadhaar-bank mismatch- নাম ও তথ্য
- ভুল IFSC কোড
- ভুল জমির তথ্য দিলে
- e-KYC incomplete হলে
- আবেদন করেও status check না
Application Status কীভাবে চেক করবেন?
আবেদন করলেই শেষ কথা নয়। Status check করাও জরুরি হয়ে থাকে।
কারণ হতে পারে —
- Pending হতে পারে
- Verification লাগতে পারে
- Correction চাইতে পারে
যদিও অনেকে এটা করেন না। তারপর আবার অনেক ভাবেন টাকা আসছে না কেন।
Expert Tips (খুব জরুরি)
আবেদনের আগে কি কি জরুরি —
✔ Aadhaar name check করতে হবে
✔ Bank account active রাখতে হবে
✔ e-KYC complete করতে হবে
✔ জমির নথি মিলিয়ে দিতে হবে
✔ Application number save করতে হবে
এই ৫টি করলে ঝামেলা অনেকটা কমবে।
Direct Apply কোথায়?
অফিশিয়াল PM Kisan Portal-এ গিয়ে Farmers Corner থেকে আবেদন করা সম্ভব। অনেকে সার্চে ভুল সাইটে ঢুকে পড়েন। সাবধান থাকতে হবে।
অনেকে শুধু Registration করেন। পরে ছেড়ে চলে যায়। কিন্তু e-KYC complete না করে ভাবেন আবেদন শেষ হয়ে গেল। আসলে অনেক ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার বড় কারণ এটাই।তাহলে এই সমস্যা এড়িয়ে চলা শুরু করুন। Registration + e-KYC + Bank-Aadhaar linking — এই তিনটা complete না হলে সমস্যা হবেই। আর সেই কারণেই ৬০০০ টাকার সুবিধা থেকেও বাইরে থেকে যান বহু যোগ্য প্রার্থী।

দীর্ঘ ৪ বছর ধরে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছি। লেখালেখির পাশাপাশি তিনি ভিডিও কন্টেন্টের মাধ্যমেও বহু মানুষের কাছে শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক খবর পৌঁছে দিতে সক্ষম হয়েছি। চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষের প্রতিদিনের দরকারি খবর, স্কিম এবং ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কাজ করাই আমার মূল আগ্রহ। খবরের সত্যতা এবং সহজবোধ্য উপস্থাপনই আমার কন্টেন্টের মূল বৈশিষ্ট্য। ধন্যবাদ!