
Government Schemes For Job Aspirants: ডিগ্রি আছে, পড়াশোনা করেছেন, তবুও চাকরি চাকরি পাচ্ছেন না? —এই সমস্যায় আজ রাজ্য সহ দেশের বহু যুবক-যুবতী। অনেকেই আছে যারা এই চাকরি থেকে ওই চাকরি, নানা আবেদন করে বেড়ায় , কিন্তু বেকার যুবক-যুবতীদের জন্য এমন কিছু সরকারি উদ্যোগ রয়েছে যা তাদের মুখে হাসি ফোটাতে পারে। সরকারি চাকরি না পেলেও, চাকরি পাওয়ার উপযোগী করে তুলবে সরকারের এই স্কিম গুলি।
যদি আপনি একজন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী হয়ে থাকেন? দীর্ঘদিন ধরে চাকরির প্রচেষ্টা করার পরও সফল হননি? তাহলে আপনার জন্য রয়েছে ৭টি সরকারি স্কিম। এগুলো থেকে আপনি চাকরির উপযোগী হওয়ার পাশাপাশি অন্যান্য সুবিধা পেয়ে যাবেন। আসুন এই প্রতিবেদনে আমরা বিস্তারিত জেনেনি –
একনজরে দেখুন
| বিষয় বস্তু | বিস্তারিত তথ্য |
|---|---|
| বেকারদের জন্য প্রকল্পের সংখ্যা | ৭টি প্রকল্প |
| কারা আবেদন করতে পারবেন | বেকার যুবক-যুবতী |
| সুবিধা কী কী | স্কিল ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ, চাকরির সুযোগ সহ আর্থিক সহায়তা |
| পরিচালনা করছে | সরকার |
| আবেদন পদ্ধতি | অনলাইন / অফলাইন (স্কিমভেদে) উভয় |
| উপকার | চাকরি, ইন্টার্নশিপ, স্বনির্ভরতার সুযোগ থাকছে |
১) প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY)
অনেকেই ভেবে থাকেন, শুধু ডিগ্রি থাকলেই চাকরি পাওয়া সম্ভব। কিন্তু বাস্তবটা আলাদা। এখন কোম্পানিগুলো Skill এর উপর জোর দিচ্ছে। ঠিক এই কারণেই PMKVY প্রকল্পকে অনেকেই গেমচেঞ্জার বলছেন। কারন আপনাকে skillful করে গড়ে তুলবে।
কী সুবিধা মিলবে?
- বিনামূল্যে স্কিল ট্রেনিং সুবিধা
- আইটি, টেকনিক্যাল, সার্ভিস সেক্টরে প্রশিক্ষণ পাবেন
- কোর্স শেষে সার্টিফিকেট দেবে
- চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন
কারা আবেদন করতে পারেন?
- শিক্ষিত বেকার যুবক-যুবতী
- নতুন চাকরিপ্রার্থী হলে
- দক্ষতা উন্নত করতে চান এমন সকল প্রার্থীরা
বিশেষ টিপস: অনেক ক্ষেত্রে PMKVY ট্রেনিং শেষে প্লেসমেন্ট সাপোর্টও দেওয়া হয়। তবে তা ১০০ শতাংশ নয়।
২) ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোমোশন স্কিম (NAPS)
বর্তমানল বেশির ভাগ কোম্পানি অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেয় না। আর অভিজ্ঞতা না থাকলে চাকরি হওয়ার সম্ভাবনা কম—এই চক্র ভাঙতেই এই স্কিম আনা হয়েছে।
আরও পড়ুন:
নাগরিকত্ব নিয়মে পরিবর্তন! OCI কার্ড পেতে নয়া নিয়ম জারি সরকারের – OCI Card Application Process 2026এই প্রকল্পে কী হয়?
- কোম্পানিতে অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে কজা করার সুযোগ
- হাতে-কলমে কাজ শেখানো হয়
- কাজের অভিজ্ঞতা অর্জন
- ভবিষ্যতে স্থায়ী চাকরির সুযোগ বা অগ্রাধিকার
কেন গুরুত্বপূর্ণ?
Freshers দের জন্য এটি বিশাল সুযোগ হতে পারে। এমনকি অনেক প্রার্থী এখান থেকেই পরবর্তীতে স্থায়ী চাকরিতে সুযোগ পেয়েছেন।
৩) স্কিল ইন্ডিয়া মিশন (Skill India Mission)
এটা শুধু প্রশিক্ষণ নয়, বাজারের চাহিদা অনুযায়ী চাকরির জন্য প্রস্তুত করার প্রোগ্রাম হিসেবেও কাজ করে।
যেসব স্কিল শেখানো হয়:
- ডিজিটাল স্কিল শেখানো হয়
- টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হয়
- ইন্ডাস্ট্রি স্কিল শেখানো হয়
- উদ্যোক্তা প্রশিক্ষণও পেয়ে থাকে
কেন আলাদা?
কারণ এখানে শুধু ট্রেনিং এর পাশাপাশি Employability বাড়ানোর ওপর জোর দেওয়া হয়ে থাকে।
৪) ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (NCS)
অনেক চাকরি প্রার্থী প্রতিদিন হাজার সাইট ঘোরে বেড়ান, তবু সঠিক চাকরির খবর পান পায়না।তাই আপনার NCS সাইট বড় ভূমিকা নিতে পারে।
NCS-এ যা পাবেন
- বিভিন্ন চাকরির শূন্যপদ ও বিস্তারিত তথ্য
- ক্যারিয়ার গাইডেন্স পেতে পারেন
- স্কিল ম্যাচিং থাকে
- এমপ্লয়ার কানেকশন সুবিধা রয়েছে
কেন ব্যবহার করবেন?
কারণ এটা শুধু সরকারি Job Portal নয়, Career Support Platform হিসেবে কাজ করে। অনেক সরকারি ও বেসরকারি চাকরির আপডেটও এখানে থেকে পাওয়া সম্ভব ।
৫) রোজগার মেলা
সরাসরি নিয়োগের সুযোগ থাকে—এই একটি কারণেই এই প্রকল্প এত জনপ্রিয়া পেয়েছে।
সুবিধা গুলো হল:
- এক জায়গায় বহু নিয়োগকারী সংস্থা
- সরকারি ও বেসরকারি চাকরি সুযোগ
- সরাসরি ইন্টারভিউয়ের সুযোগ থাকে
- দ্রুত নিয়োগ সম্ভব
অনেক ক্ষেত্রে এখানে অন-স্পট অফারও দেওয়া হয়ে থাকে। অনেকে এই সুযোগ এড়িয়ে যায়—এটাই বড় ভুল করে তারা।
৬) প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme)
বর্তমানে শুধু ডিগ্রি দিয়ে চাকরি পাওয়া কঠিন হচ্ছে। এখন কোম্পানিগুলো বাস্তব অভিজ্ঞতার দিকে জোর দিচ্ছে। এই স্কিম সেই ফাঁক পূরণ করতে সাহায্য করে।
কী কী সুবিধা?
- ইন্টার্নশিপ সুবিধা
- বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন
- ইন্ডাস্ট্রি এক্সপোজার
- চাকরির সম্ভাবনা বেড়ে যায়
কার জন্য উপযোগী?
- নতুন গ্র্যাজুয়েট হলে
- ফ্রেশাররাও
- কলেজ পাশ প্রার্থীরাও
অনেক ক্ষেত্রে ইন্টার্নশিপ থেকেই চাকরিও হয়ে থাকে।
৭) Employment-Linked Initiatives
এই স্কিমটা অনেকেই এখনো শোনেননি—কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানেই। এখানে সরকার বেসরকারি সংস্থাগুলিকে প্রণোদনা দেয় কর্মসংস্থান তৈরি করার জন্য।
এতে লাভ কী?
- স্থানীয় চাকরির সুযোগ আরও বেড়ে যায়
- নতুন নিয়োগ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে
- শিল্পে বিনিয়োগ বেড়ে যায়
- যুবকদের কর্মসংস্থানের সুবিধা
অনেকেই শুধু চাকরির ফর্ম ভরে ঘুমিয়ে যাচ্ছেন, কিন্তু এদিকে নানা স্কিমগুলো ব্যবহার করছেন না—সেখানেই তারা পিছিয়ে পড়ছেন। চাকরি খোঁজার বদলে সুযোগ হাতছাড়া করবেন না—এই ৭ সরকারি স্কিম হয়তো আপনার ক্যারিয়ার অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে।
তবে এই স্কিম গুলোর সুবিধা নেওয়ার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিবেন।

দীর্ঘ ৪ বছর ধরে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছি। লেখালেখির পাশাপাশি তিনি ভিডিও কন্টেন্টের মাধ্যমেও বহু মানুষের কাছে শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক খবর পৌঁছে দিতে সক্ষম হয়েছি। চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষের প্রতিদিনের দরকারি খবর, স্কিম এবং ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কাজ করাই আমার মূল আগ্রহ। খবরের সত্যতা এবং সহজবোধ্য উপস্থাপনই আমার কন্টেন্টের মূল বৈশিষ্ট্য। ধন্যবাদ!