WB Bhumihin Khet Majdur Scheme: আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে আরেকটি সুসংবাদ। রাজ্য সরকারের ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের অধীনে মোট ৪০০০ টাকা দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই অনেকের রয়েছেন যারা ২,০০০ টাকা অর্থাৎ প্রথম কিস্তি টাকা পেয়ে গেছেন। পরবর্তী ২০০০ টাকা আপনি কবে পেতে চলেছেন? কবেই বা আপনার একাউন্টে এই টাকা সরাসরি ক্রেডিট হবে? আজকের এই প্রতিবেদনে আমরা এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিব –

ভূমিহীন খেত মুজর প্রকল্পে ২,০০০ টাকা
এই প্রকল্প চালুর পর থেকেই অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ২,০০০ টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন। এই আর্থিক সাহায্য সরাসরি DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে পাঠানো হয়েছে, এর ফলে কোনও মধ্যস্বত্বভোগীর কোনো ভূমিকা নেই। অনেকেই ইতিমধ্যে এই টাকা পেয়ে উপকৃত হয়েছেন এবং প্রয়োজনীয় খরচে তা ব্যবহারও করে ফেলেছেন বলে রিপোর্ট।
তবে প্রথম কিস্তি পাওয়ার পর এখন সবার মুখে স্বাভাবিকভাবেই একটাই প্রশ্ন—বাকি ২,০০০ টাকা কবে পাওয়া পেতে চলেছে তারা?
দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য কী কী শর্ত মানতে হবে?
তবে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। কারণ সব আবেদনকারী কিন্তু স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় কিস্তির টাকা নাও পেতে পারে, যদি না তাঁদের তথ্য সঠিকভাবে যাচাই করা না হয়।
আরও পড়ুন:
নাগরিকত্ব নিয়মে পরিবর্তন! OCI কার্ড পেতে নয়া নিয়ম জারি সরকারের – OCI Card Application Process 2026প্রথমত, আবেদনপত্রে দেওয়া সমস্ত তথ্য সঠিক এবং আপডেট রাখতে হবে। যদি কোনও তথ্য ভুল বা অসম্পূর্ণ থেকে যায়, তাহলে দ্বিতীয় কিস্তি আটকে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। দ্বিতীয়ত, উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সক্রিয় থাকতে হবে এবং পাশাপাশি KYC সম্পূর্ণ থাকতে হবে। তৃতীয়ত, আবেদনের সময় দেওয়া নথি যেমন আধার, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক—এসব সঠিক হতে হবে।
কেন এই প্রকল্পে দুই কিস্তিতে টাকা দেওয়া হচ্ছে?
অনেকের মাথায় প্রশ্ন জাগে—একসঙ্গে ৪,০০০ টাকা না দিয়ে দুই ভাগে দেওয়া হচ্ছে কেন? এর পেছনে সরকারের কিছু নির্দিষ্ট উদ্দেশ্যও রয়েছে।
প্রথমত, প্রকৃত উপভোক্তা চিহ্নিত করার সুযোগ পায় এবং ভুয়ো আবেদন রোধ করা সম্ভব হয়। দ্বিতীয়ত, প্রশাসনিক যাচাই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে পারে। তৃতীয়ত, পর্যায়ক্রমে আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে উপভোক্তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হয়।
এইভাবে কিস্তি হিসেবে টাকা দেওয়ার ফলে প্রকল্পটি আরও স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালিত করা সহজ হচ্ছে ।
দ্বিতীয় কিস্তির আগে কী কী যাচাই করে নেবেন?
আপনি যদি ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন, তাহলে দ্বিতীয় কিস্তি পাওয়ার আগে কিছু বিষয় নিজে থেকেই যাচাই করে নেওয়া ভালো। যেমন-
- আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC সম্পূর্ণ আছে কিনা দেখে নিবেন
- মোবাইল নম্বর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে কিনা দেখে নিবেন
- ব্যাঙ্কের IFSC কোড ও অ্যাকাউন্ট নম্বর সঠিক আছে কিনা খুবই জরুরি
- জমা দেওয়া নথিগুলি সঠিক দিয়েছেন কিনা
উপরোক্ত এই বিষয়গুলো ঠিক থাকলে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পেতে একধাপ এগিয়ে থাকবেন।
বড় প্রশ্ন! দ্বিতীয় কিস্তির টাকা কবে আসতে পারে?
এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনায়, যেটা জানার জন্য সবাই দীর্ঘ অপেক্ষা করলেন। সরকার সাধারণত এই ধরনের প্রকল্পে নির্দিষ্ট সময় অন্তর কিস্তি অনুযায়ী টাকা দিয়ে থাকেন। প্রথম কিস্তি দেওয়ার পর কিছু সময় প্রশাসনিক যাচাই চলবে ও তথ্য আপডেটের কাজ চলে থাকে।
তাই আশা করা হচ্ছে, যাঁরা ইতিমধ্যে প্রথম ২,০০০ টাকা পেয়ে গেছেন এবং এমনি যাঁদের তথ্য সঠিক রয়েছে, তাঁরা খুব শীঘ্রই দ্বিতীয় কিস্তির ২,০০০ টাকা পেতে চলেছেন। সম্ভাব্যভাবে এই অর্থ পরবর্তী নির্ধারিত বিতরণ পর্বে বা কয়েক মাসের মধ্যেই অ্যাকাউন্টে জমা হতে পারে। কারন যেহেতু বছরে ৪০০০ টাকা, মাত্র কিছুদিন আগে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে তাই কয়েকমাস অপেক্ষা করতে হবে।
পশ্চিমবঙ্গবাসীর জন্য ভূমিহীন খেত মজুর প্রকল্প এক দারুণ সুযোগ। কেননা জমি না থাকলে বছরে ৪,০০০ আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কিছুদিনের মধ্যে ফের ২,০০০ টাকা পেতে পারেন। যেহেতু বছরে দুইবার দেওয়া হবে তাই আগামী ৪-৫ মাস অপেক্ষা করতেই হবে। কিন্তু তার আগেও পেতে পারেন যদি সরকার তেমন পদক্ষেপ নেই।

দীর্ঘ ৪ বছর ধরে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছি। লেখালেখির পাশাপাশি তিনি ভিডিও কন্টেন্টের মাধ্যমেও বহু মানুষের কাছে শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক খবর পৌঁছে দিতে সক্ষম হয়েছি। চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষের প্রতিদিনের দরকারি খবর, স্কিম এবং ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কাজ করাই আমার মূল আগ্রহ। খবরের সত্যতা এবং সহজবোধ্য উপস্থাপনই আমার কন্টেন্টের মূল বৈশিষ্ট্য। ধন্যবাদ!