আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাস কিংবা তার থেকেও বেশি। তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। কেননা এবার চাকরির মেলার মাধ্যমে শতাধিক বেকার যুবক-যুবতী কে সুযোগ দিতে চলেছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্থা। আপনি যদি পশ্চিমবঙ্গ কিংবা ভারতের স্থায়ী বাসিন্দা হন তাহলে এই প্রতিবেদনটি আপনার কোন না কোন ভাবে কাজে লাগবেই। আর আপনি যদি একজন বেকার হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখা প্রয়োজন। চলুন তাহলে এই প্রতিবেদনে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করি –

আমরা সকলে জানি বেকারত্বের হার দিনে দিনে বেড়েই চলেছে। এদিকে সরকারি চাকরির পরিমাণও অনেকটাই কমে যাচ্ছে। তাইতো এবার উঠে পড়ে লেগেছে বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলিও। ভারতের অন্যতম প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ ইগনুর তরফে এমন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে, মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত প্রার্থীদের ইগনু-র তরফে বিশেষ সুবিধা দেওয়া হবে অর্থাৎ চাকরির মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
যদিও এর আগে ভারতের অন্যতম বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান যেমন দিল্লি বিশ্ববিদ্যালয়, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, কিংবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইত্যাদি নানা সংস্থার তরফে চাকরির মেলা আয়োজন করা হয়েছে। তবে এবার পিছিয়ে নেই, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ও।ইতিমধ্যে ইগনু-র তরফে চাকরির মেলার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নাগরিকত্ব নিয়মে পরিবর্তন! OCI কার্ড পেতে নয়া নিয়ম জারি সরকারের – OCI Card Application Process 2026মূলত ইগনু-র এই চাকরির মেলায়, এভিয়েশন, হসপিটালিটি, সার্ভিসেস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থাকবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রায় ২০০ জনের বেশি পড়ুয়াকে চাকরির সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী এই চাকরির মেলায় যোগ দিতে যাচ্ছেন হাজারেরও বেশি প্রার্থী।
যোগ্যতাসমূহ
যে সমস্ত প্রার্থীরা এই ইগনু-র বিরাট উদ্যোগে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেই সমস্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাস। যোগ্যতার ভিত্তিতে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন কোম্পানি তার প্রয়োজন মত প্রার্থীদের যাচাই করে যোগ্যতার ভিত্তিতে পদে নিযুক্ত করবেন।তবে এক্ষেত্রে নির্দিষ্ট কোন পদে নিয়োগ করা হচ্ছে না যার যোগ্যতা যেমন তাকে সেই ধরনের ডিমান্ড অনুযায়ী নেওয়া হবে।
সব থেকে বড় প্রশ্ন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই বিরাট উদ্যোগ। ইগনু-র তরফে জানানো হয়েছে, দিল্লি ইগনু-র সদর দপ্তর অর্থাৎ বি আর আম্বেদকর কনভেনশন সেন্টারে এই চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে। সকাল ১০ টাই এই মেলা শুরু হবে বলে জানা যায়। তবে এই সংক্রান্ত বিস্তারিত আপডেট পাবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
প্রয়োজনীয় নথিপত্র :
এই চাকরির মেলায় যোগ দিতে চাইলে প্রাতিকে বেশ কিছু নথি আগে থেকে জোগাড় করে রাখতে হবে। প্রাথমিকভাবে ওই প্রার্থীর কমপক্ষে দুটি আপডেটেড সিভি প্রস্তুত রাখতে হবে। এর পাশাপাশি একটি বৈধ সরকারী পরিচয় পত্র বা ডকুমেন্টস থাকতে হবে। যদি আপনি ইগনু-র পড়ুয়া হয়ে থাকেন তাহলে তার আইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এবং কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে তার ডকুমেন্ট।
কীভাবে রেজিষ্ট্রেশন করতে হবে?
সকলের মনে এটাই প্রশ্ন কিভাবে রেজিস্ট্রেশন করবেন। এর জন্য আপনাকে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ignou.ac.in) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সর্ব প্রথম সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দিয়ে ডাউনলোড করে পড়ে নিতে হবে। হোমপেজে দেওয়া আবেদন লিংকে ক্লিক করে পুরো রেজিস্ট্রেশন করতে হবে। যেখানে ব্যক্তিগত তথ্য সহ কিছু জরুরি ডকুমেন্টস নির্দেশ মতো আপলোড করতে হবে। শেষ সাবমিট করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ পেতে অবশ্যই সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। বিস্তারিত না জেনে কোনো পদক্ষেপ নিবেন না।
★ আমরা গভীর ভাবে দুঃখিত কারন চাকরির মেলার কোনো তারিখ পায়নি। এই মেলায় অংশগ্রহণ করার আগে বিস্তারিত তথ্য যাচাই করে নিবেন।যদি পরবর্তীতে আমরা জানতে পারি তাহলে এই প্রতিবেদন আপডেট করে দিবো।

দীর্ঘ ৪ বছর ধরে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছি। লেখালেখির পাশাপাশি তিনি ভিডিও কন্টেন্টের মাধ্যমেও বহু মানুষের কাছে শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক খবর পৌঁছে দিতে সক্ষম হয়েছি। চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষের প্রতিদিনের দরকারি খবর, স্কিম এবং ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কাজ করাই আমার মূল আগ্রহ। খবরের সত্যতা এবং সহজবোধ্য উপস্থাপনই আমার কন্টেন্টের মূল বৈশিষ্ট্য। ধন্যবাদ!