
চাকরি নেই অথবা কাজ করেও আর্থিক অভাব? ব্যবসা করে আরও ইনকাম চান, কিন্তু পুঁজি কম—এই সমস্যার সমাধান আজকে নিয়ে এসেছি। মাত্র ৫০০০ টাকা দিয়েই এমন একটি ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে, যেটা নিয়ে এখনও অনেকেই জানেন না।
সবচেয়ে বড় কথা হল, এটি সাধারণ কোনও প্রাইভেট ব্যবসা মতো নয়। সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ায়, এই ব্যবসা অনেকের কাছেই এটি ভরসার জায়গা হয়ে দাড়িয়েছে।
অনেকে ভাবেন বড় পুঁজি ছাড়া ব্যবসা শুরু করা একেবারে সম্ভব নয়, তাও আবার সরকারি সংস্থার সঙ্গে। কিন্তু খুব কম টাকায় নিয়মিত কমিশনভিত্তিক আয় করার সুযোগও থাকছে এখানে, আর সেটাই এখন অনেকের আগ্রহের কেন্দ্র হয়ে দাড়িয়েছে।
যদি আপনি কম বিনিয়োগে স্থায়ী আয়ের সুযোগ খুঁজে খুঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন। কারণ শেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
একনজরে জেনেনিন
| বিষয় বস্তু | বিস্তারিত তথ্য |
|---|---|
| প্রাথমিক পুঁজি | ৫০০০ টাকা |
| ব্যবসার ধরন | ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক |
| সম্ভাব্য আয় | কমিশনভিত্তিক আয়, ফিক্সড নয় |
| ন্যূনতম বয়স | ১৮ বছর থেকে |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি পাশ বা তার বেশি |
| জায়গা | মিনিমাম প্রায় ২০০ স্কয়ার ফুট |
| আবেদন | নির্দিষ্ট ফর্মের মাধ্যমে |
কেন এই ব্যবসা নিয়ে এত আগ্রহ
বর্তমানে সরকারি পরিষেবার চাহিদা অনেক বেড়ে চলেছে। ডাকযোগ, মানি অর্ডার, স্ট্যাম্প, সেভিংস সম্পর্কিত পরিষেবা—সব মিলিয়ে এই খাতে নিয়মিত গ্রাহক সহজেই পাওয়া সম্ভব। সাধারণত অনেকে দোকান খুলে মাসে যা আয় করে থাকেন, তার তুলনায় এই কমিশনভিত্তিক মডেলে অনেকের কাছে ঝুঁকি কম বলে মনে হয়।
কারণ এখানে আপনাকে সম্পূর্ণ নতুন ব্র্যান্ড তৈরি করতে হচ্ছে না। পরিষেবা আগেই প্রতিষ্ঠিত রয়েছে কেবল হাত লাগাবেন।
কীভাবে আয় হয়
এখানে লাভ সরাসরি নয় অর্থাৎ লাভ আসে কমিশন থেকে। বিভিন্ন পরিষেবায় আলাদা কমিশন দেওয়া হয়।
যেমন –
আরও পড়ুন:
নাগরিকত্ব নিয়মে পরিবর্তন! OCI কার্ড পেতে নয়া নিয়ম জারি সরকারের – OCI Card Application Process 2026- স্পিড পোস্ট পরিষেবা থেকে কমিশন
- মানি অর্ডার পরিষেবায় আয়
- স্ট্যাম্প বিক্রিতে কমিশন
- পোস্টাল স্টেশনারি বিক্রিতে শতাংশ ভিত্তিক আয়
- অন্যান্য পরিষেবায় আলাদা চার্জ সম্ভব
প্রথমদিকে ছোট পরিসরে শুরু করে পরে এটাকে স্থায়ী আয়ের উৎস করতে পারেন।
কম বিনিয়োগে কেন এটি আকর্ষণীয়
মাত্র ৫০০০ টাকা অনেক ব্যবসার তুলনায় খুবই কম পুঁজি হয়ে থাকে।এই টাকায় অনেকের পক্ষে দোকান, স্টক, মেশিন কেনা সম্ভব হয় না।বড় কথা হলো, এখানে বড় স্টক ইনভেস্টমেন্ট দরকার হয় না। এই কারণেই কম পুঁজির ব্যবসার তালিকায় এটি অনেক সময় আলোচনায় কেন্দ্র বিন্দু হয়ে উঠে।
কারা করতে পারেন
এখানে অনেকেই ভাবেন হইতো বড় যোগ্যতা লাগে।আসলে শর্ত খুব সহজ প্রকৃতির।
সাধারণভাবে যা প্রয়োজন
- বয়স অন্তত ১৮ বছর হতে হবে
- ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ থাকতে হয়
- ব্যবসা পরিচালনার জায়গা (রেন্ট অথবা নিজের)
- প্রয়োজনীয় ডকুমেন্ট
- নির্ধারিত সিকিউরিটি ডিপোজিট জমা করতে হয়
এই যোগ্যতা থাকলে অনেকেরই আবেদনযোগ্য হতে পারেন। তবে নিচের শর্তও পূরণ করতে হবে।
জায়গার শর্ত
- সাধারণত এই অংশটি অনেকে খেয়াল করেন না। এক্ষেত্রে প্রায় ২০০ স্কয়ার ফুট জায়গা দরকার হয়ে থাকে।
- এই জায়গা না থাকলে আবেদন সফল করতে সমস্যা হতে পারে।
- একটি নিদিষ্ট পোস্ট অফিস থেকে নিদিষ্ট দূরত্ব থাকা যায় অর্থাৎ পূর্ববর্তী কোনো পোস্ট অফিস শাখা থাকলে সেখান থেকে নিদিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।
কী কী সুবিধা থাকতে পারে
এই ধরনের ব্যবসার বড় সুবিধা গুলো হল
- কম পুঁজিতে শুরু করা সম্ভব
- কমিশনভিত্তিক আয় হয়ে থাকে
- সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ
- গ্রাহকের স্থায়ী চাহিদা পূরণ
- দীর্ঘমেয়াদে ব্যবসার পরিসর বাড়ার সুযোগ
বিশেষ করে ছোট শহর বা যেই এলাকায় পরিষেবার ঘাটতি আছে, সেখানে সুযোগ আরও বেশি লাভ দায়ক হতে পারে।
সম্ভাব্য আয়ের হিসেব
সবচেয়ে বেশি এই প্রশ্নটাই করে থাকে। এর আয় নির্ভর করে পরিষেবা ব্যবহার, গ্রাহক সংখ্যা ও কমিশনের ওপর। যদি আপনি নিয়মিত লেনদেন ভালো করে থাকেন, তাহলে মাসে ভালো আয়ের সুযোগ তৈরি হতে পারে। বেশিরভাগ লোক এটিকে সাইড ইনকাম হিসেবেও দেখেন। আবার কেউ পূর্ণ সময়ের ব্যবসা হিসেবেও চালাতে সক্ষম হয়।
আবেদন করার আগে যা লক্ষ্য রাখতে হবে
- জায়গা প্রস্তুত রাখা
- যোগ্যতা পূরণ হচ্ছে কি না
- কমিশন মডেল বুঝেছেন কি না
এই তিনটি দিক অবশ্যই পূরণ করতে হবে
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই শেষে জানেন
এবার আসল বিষয় আলোচনা করা যাক। এই সুযোগ আসলে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি মডেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে।
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি সরাসরি সাধারণ দোকান খোলার মতো নয়, ইন্ডিয়া পোস্ট ফ্র্যাঞ্চাইজি কাঠামোর অধীনে কাজ করার সুযোগ দেওয়া হয়।
এক্ষেত্রে দুই ধরনের সুযোগের কথা বলা হয়
- ফ্র্যাঞ্চাইজি আউটলেট মডেল
- পোস্টাল এজেন্সি মডেল
আর যেটা অনেকেই জানেন না তা হল-
যাঁদের পরিবারে কেউ পোস্ট অফিসে চাকরি করছেন, তাঁদের ক্ষেত্রে আবেদনের সীমাবদ্ধতা রয়েছে।
এক্সপার্ট টিপস
যদি এই ব্যবসা নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, শুধু ৫০০০ টাকার দিকটা দেখে এই সিদ্ধান্ত নেবেন না। আগে যাচাই করুন
- আপনার এলাকায় এমন পরিষেবার চাহিদা কেমন
- ২০০ স্কয়ার ফুট জায়গা থাকা
- এই ব্যবসার কমিশন কাঠামো আপনার জন্য লাভজনক কি না
অনেকেই মাত্র ৫০০০ টাকার সুযোগ শুনে আবেদনে আগ্রহী হয়ে উঠে, কিন্তু আসল লাভ কমিশন মডেল বুঝে কাজ শুরু করলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে না।।

দীর্ঘ ৪ বছর ধরে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছি। লেখালেখির পাশাপাশি তিনি ভিডিও কন্টেন্টের মাধ্যমেও বহু মানুষের কাছে শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক খবর পৌঁছে দিতে সক্ষম হয়েছি। চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষের প্রতিদিনের দরকারি খবর, স্কিম এবং ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কাজ করাই আমার মূল আগ্রহ। খবরের সত্যতা এবং সহজবোধ্য উপস্থাপনই আমার কন্টেন্টের মূল বৈশিষ্ট্য। ধন্যবাদ!