
WB Panchayet Certificates Online Apply 2026: ডিজিটাল ভারতে পঞ্চায়েত অফিসে ঘুরে ঘুরে সার্টিফিকেট করানোর দিন এখন শেষ। তবুও অবাক করার মতো বিষয়—এখনও অনেক আবেদন বাতিল হচ্ছে বা সঠিক ভাবে আবেদন করতে পারছেনা। এর কারণ হল শুধু ডকুমেন্ট ভুল, সাইজ ভুল বা একটি স্টেপ বাদ পড়া ইত্যাদি।
বিশেষ করে ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে আবাসিক সার্টিফিকেট কিংবা বংশতালিকা সহ অন্যান্য বিভিন্ন ধরনের সার্টিফিকেট এর প্রয়োজন থাকে। তাই এখন এই সমস্ত সার্টিফিকেট আপনি ঘরে বসেই মোবাইল দিয়েই করতে পারেন। যদি আপনি সঠিক প্রসেসটি জানেন তাহলে। আজকের প্রতিবেদনে আমরা ধাপে ধাপে এই সমস্ত সার্টিফিকেট কিভাবে পাবেন তা নিয়ে আলোচনা করছি –
একনজরে দেখুন (Quick Info Table)
| বিষয়বস্তু | বিস্তারিত তথ্য |
|---|---|
| পরিষেবা | পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট অনলাইন আবেদন |
| আবেদন মাধ্যম | অনলাইন মাধ্যম বা Mobile App |
| অফিসিয়াল পোর্টাল | wbpms.in/citizen এই ওয়েবসাইটে |
| আবেদন ফি | সাধারণত বিনামূল্যে (সার্ভিসভেদে ভিন্ন হতে পারে বা সরকারি নিয়ম অনুযায়ী) |
| সার্টিফিকেট প্রসেসিং | প্রায় ৭ দিন (আনুমানিক) |
| দরকারি ডকুমেন্ট | ছবি, পরিচয়পত্র, ঠিকানা প্রমাণ ইত্যাদি |
| ভাষা অপশন | বাংলা / ইংরেজি / নেপালি |
| স্ট্যাটাস চেক | অনলাইন মাধ্যমে |
কোন কোন সার্টিফিকেট অনলাইনে পাওয়া যায়?
অনেকেই ভাবেন শুধুমাত্র ইনকাম সার্টিফিকেটই পাওয়া যায়। কিন্তু তেমনটা নয় আরো বেশ কয়েকটি সার্টিফিকেট অনলাইনে পাওয়া সম্ভব – যেমন
- আবাসিক সার্টিফিকেট (Residential Certificate)
- চরিত্র সার্টিফিকেট (Character Certificate)
- আয় সার্টিফিকেট (Income Certificate)
- Same Person Certificate
- Distance Certificate
- জাতিগত শংসাপত্র (Caste Related Services)
- অবিবাহিত সার্টিফিকেট (Unmarried Certificate)
এছাড়াও আরও কিছু নতুন সার্টিফিকেট অন্তর্ভুক্ত হতে চলেছে।সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে।
আবেদন করার আগে এই ডকুমেন্টগুলো রেডি রাখুন ( Require Documents)
তবে এই সার্টিফিকেটগুলি পেতে আপনাকে নির্দিষ্ট ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন
১) পাসপোর্ট সাইজ ছবি
- JPG format থাকতে হবে
- 100 KB-এর কম হতে হবে
- পরিষ্কার ছবি থাকা চাই
২) পরিচয়পত্র হিসেবে
যেমন—
- আধার কার্ড
- ভোটার কার্ড
- অন্য valid ID
PDF লাগবে।
অবশ্যই 2 MB-এর কম হতে হবে।
৩) ঠিকানার প্রমাণ
যেমন—
- Voter Card ( ভোটার কার্ড)
- Aadhaar (আধার)
- অন্যান্য Address Proof
এটাও আলাদা PDF তৈরি করে রাখবেন।
আরও পড়ুন:
নাগরিকত্ব নিয়মে পরিবর্তন! OCI কার্ড পেতে নয়া নিয়ম জারি সরকারের – OCI Card Application Process 2026Expert Tip ( বিশেষজ্ঞের টিপস)
অনেকে একই PDF-এ সব ডকুমেন্ট দিয়ে থাকেন, এটা পুরোপুরি ভুল প্রক্রিয়া।
আলাদা আলাদা করে আপলোড রাখলে সহজ হবে।
অনলাইনে আবেদন কীভাবে করবেন?
তবে এক্ষেত্রে আসল অংশ আবেদন পদ্ধতি। স্টেপগুলো ঠিকঠাক করলে খুব সহজেই সম্ভব।
Step 1: অফিসিয়াল পোর্টালে যান
প্রথমে এই লিংকে যেতে হবে:
Step 2: “I would like to apply” ক্লিক করতে হবে
তারপর Proceed করতে হবে।এখান থেকেই আবেদন শুরু হয়ে যাবে।
Step 3: মোবাইল OTP Verification
- মোবাইল নম্বর দিতে হবে
- OTP আসবে
- Verify করতে হবে
অনেকে এখানে OTP expire করে ফেলেন।তাড়াতাড়ি করবেন বা সময়ের মধ্যে ।
Step 4: ফর্ম পূরণ শুরু
এখানে যা যা তথ্য দিতে হবে—
- জেলা সিলেক্ট করতে হবে
- তারপর ব্লক
- গ্রাম পঞ্চায়েত
- ব্যক্তিগত তথ্য
- প্রয়োজনীয় সার্টিফিকেট নির্বাচন করতে হবে
Step 5: ভাষা নির্বাচন করতে হবে
সার্টিফিকেট নিতে পারবেন তার ভাষা—
- বাংলা
- ইংরেজি
- নেপালি
অনেকে রয়েছেন যারা এই অপশন খেয়ালই করেন না।
Step 6: ডকুমেন্ট আপলোড
এখানে আপলোড করতে হবে—
✔ ছবি রিসেন্ট
✔ ID Proof
✔ Address Proof
Step 7: Submit
সব ঠিক থাকলে ফর্ম জমা দিতে হবে। সাবমিটের পর acknowledgment রেখে দিবেন। স্ক্রিনশটও নিতে পারেন।ভবিষ্যতে এটি স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে।
আবেদনের Status কীভাবে দেখবেন?
এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আবেদন করে ভুলে যায়। আবেদন করার পর status চেক করবেন ।
কত ধরনের Status হতে পারে?
তিন ধরনের স্ট্যাটাস হতে পারে—
- Approved
- Pending
- Rejected
Reject হলে কারণ বলে দিয়ে থাকে। এটাই হল বড় সুবিধা। কারন বুঝে ফের আবেদন।
কতদিনে সার্টিফিকেট হাতে পাবেন?
নিশ্চিত সময় নেই তবে সাধারণভাবে—প্রায় ৭ দিন লাগে।তবে—বেশির ভাগ ক্ষেত্রে কম সময় লেগে থাকে। তবে বেশি-ও লাগতে পারে। কিছু পঞ্চায়েতভেদে আলাদা আলাদা হয়ে থাকে।
অনলাইনে আবেদন করার সুবিধা কী?
✔ বাড়ি থেকে আবেদন করা সম্ভব
✔ অনলাইনে status সহজেই
✔ দ্রুত প্রসেস হয়
✔ কম ঝামেলা
ঠিক এই কারণেই অনেকে এখন online আবেদন পছন্দ করছেন।
শেষ মুহূর্তের Expert Tips
আবেদন করার আগে তৈরি রাখতে হবে —
- সব ডকুমেন্ট scan ready রাখতে হবে
- PDF size চেক করতে হবে
- নাম Aadhaar অনুযায়ী দিতে হবে
- Submit-এর পর application reference save করতে হবে
- ২-৩ দিন পর status check করতে হবে
এগুলো করলে কোনো ঝামেলা হবে না।
Direct Apply Link (সবচেয়ে জরুরি)
যারা সরাসরি আবেদন লিংক খুজে থাকেন? তাদের জন্য নিচে সরাসরি আবেদন লিংক দেওয়া হল।
Apply Here: https://wbpms.in/citizen/
শেষ টিপস : অনলাইন ফর্ম জমা দেওয়ার পর Status Tracking না করলে অনেক আবেদন Pending-তেই আটকে থেকে যায় —তাই এই স্টেপটাই মিস করবেন না। pending হলে অফিসে যোগাযোগ করতে পারেন। এই সংক্রান্তের বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

দীর্ঘ ৪ বছর ধরে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের সাথে নিবিড়ভাবে যুক্ত রয়েছি। লেখালেখির পাশাপাশি তিনি ভিডিও কন্টেন্টের মাধ্যমেও বহু মানুষের কাছে শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক খবর পৌঁছে দিতে সক্ষম হয়েছি। চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষের প্রতিদিনের দরকারি খবর, স্কিম এবং ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কাজ করাই আমার মূল আগ্রহ। খবরের সত্যতা এবং সহজবোধ্য উপস্থাপনই আমার কন্টেন্টের মূল বৈশিষ্ট্য। ধন্যবাদ!